Skip to main content

Posts

ইসলামে পর্দার বিধান নারী ও পুরুষ

বিচারপতি মো. আব্দুস সালাম :  হযরত মোহাম্মদ রাসুলুল্লাহ্ হযরত যায়নাব রাযি আল্লাহু আনহাকে বিবাহ করেন এবং তারপর প্রথম পর্দার বিধান জারী করা হয় হিজরী ৫ম সনে, তখন হযরত আনাস (রাঃ) ইবনে হযরত উম্মু সুলাইম (রাঃ) ১৫ বৎসরের যুবক, তাঁহার সামনে প্রথম পর্দার আয়াত নাযিল হয় : ঊসুরা আহযাব, আয়াত-৫৪। অর্থঃ হে ঈমানদারগণ! তোমরা নবীগৃহে বিনা অনুমতিতে প্রবেশ করোনা। পর্দার বিধান সমূহকে ২টি পর্যায়ে ভাগ করা হয়েছেঃ প্রথম পর্যায় :  ঘরোয়া পরিবেশে পর্দা আল্লাহ্ পাক এরশাদ করেন : আর তোমরা (মহিলাগণ) তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। পূর্বের জাহিলিয়াতের মতো নিজেদের রূপ সৌন্দর্য ও দেহ প্রদর্শন করে বেড়িওনা। (সূরা আহযাব, আয়াত-৩৩) এর ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর (রহঃ) লিখেছেনঃ অর্থঃ তোমাদের ঘরকে তোমরা আঁকড়ে থাকো এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেনা। নারী সম্পর্কে কোরআনুল কারিমে বলা হয়। অর্থঃ তোমরা তাদের কাছে পৌঁছে শান্তি লাভ কর, এ কারণেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। পুরুষের যত প্রয়োজন নারীর সাথে সম্পৃক্ত সবগুলো সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে, সবগুলোর সারমর্ম হচ্ছে মানসিক শান্তি ও সুখ এবং বৈবাহিক জীবনের যাবত...
Recent posts

জি কে শামীমের আলিসান বাড়িতে ভূতুড়ে পরিবেশ

  ছবিঃ দৈনিক নয়াদিগন্ত জি কে শামীমের আলিশান বাড়িতে সুনসান নীরবতা সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের চর বলুয়া গ্রাম। চার দিকে গাছগাছালি আর সবুজের সমারোহ। সেখানেই আলিশান তিন তলা বাড়ি। প্রধান ফটকে মনোরম লোহারগেট। ভেতরে রয়েছে দামি দামি ফার্নিচার। বাড়িতে রয়েছে বিশাল বৈঠকখানা। কয়েক কোটি টাকা খরচ করে এ বাড়ি নির্মাণ করলেও এখানে থাকতেন না জি কে শামীম। মাঝে মাঝে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসতেন। সর্বশেষ এসেছেন গত ঈদুল আজহায়। জি কে শামীমের এ আলিশান বাড়িতে এখন সুনসান নীরবতা। বাড়ির কেয়ারটেকার তালা দিয়ে চলে গেছেন অন্যত্র। তবে জি কে শামীম গ্রেফতার হওয়ার পর এলাকার উৎসুক জনতার নজর বাড়িটির দিকে। জি কে শামীমের ভাতিজা দেলোয়ার হোসেন জানান, চাচা তো যুবলীগের কেন্দ্রীয় নেতা। শেষ ঈদে বাড়ি এসেছিলেন। কেয়ারটেকার চলে গেছে দুই দিন আগে তালা দিয়ে। তবে কোথায় গেছে জানি না। গুলশানের নিকেতনের কার্যালয় থেকে বিপুল টাকা ও অস্ত্র-মাদকসহ গ্রেফতার হওয়া জি কে শামীম কিভাবে কোটি কোটি টাকার মালিক তা জানেন না প্রতিবেশীসহ তার আত্মীয়-স্বজনরা। স্থানীয় একটি সূত্রে জানায়, ঢাকার সবুজবাগে এক সময় মেসে থাকতেন জি কে শামীম। মাত্র...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

। ছবি: বাংলানিউজ নতুন কমিটি গঠনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে ছাত্রদল। মধুর ক্যান্টিনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। এদিকে মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে শেখ হাসিনার নামে পাল্টা স্লোগান দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরাও। রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। জানা যায়, ১১টার কিছুক্ষণ পরে ছাত্রদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে আসেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়। অন্যদিকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান করেন। পরে তাদের সঙ্গে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ও কেন্দ্রীয় নেতারা। পরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন। মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি খোকন। তিনি বলেন, ছাত্রদল সবসময় সাধারণ ছাত্র...

সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রহঃ) ইসলামী ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র

সাইয়েদ আবুল আ'লা মওদুদী ছিলেন একজন মুসলিম গবেষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ ও দার্শনিক। তিনি দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। তিনি জামায়াতে ইসলামী নামে একটি ইসলামী রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম স্কলারদের মধ্যে একজন। তিনি ইতিহাসের দ্বিতীয় এবং সর্বশেষ ব্যক্তি যার গায়েবানা জানাজার নামাজ পবিত্র কাবাতে পড়া হয়। জন্ম :  মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী (রহ.) ২৫ সেপ্টেম্বর ১৯০৩ সালে ভারতের হায়দরাবাদ দাক্ষিণাত্যের শহর আওরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার বাবা মাওলানা আহমদ হাসান এর তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তাঁর পিতা ছিলেন চিশতি ধারার বংশধর। তাঁর পিতা ও মাতা উভয়ের পরিবার আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন।  শিক্ষা ও ক্যারিয়ার :  শৈশবে নয় বছর পর্যন্ত মওদূদীকে গৃহশিক্ষা দেওয়া হয়, তিনি তার পিতার হাতে এবং তার দ্বারা নিযুক্ত বিভিন্ন শিক্ষকের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। এই শিক্ষার মধ্যে ছিল আরবি, ফারসি, ইস...

ইরানের ওপর যে আক্রমণ করবে তাকেই প্রতিহত করা হবে

সৌদি আরবে মার্কিন সেনা পাঠানোর ঘোষণা আসার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি হুমকির সুরে বলেছে, ইরানের অভ্যন্তরে কোনো প্রকার হামলা তারা বরদাশত করবে না। আক্রমণকারী যেকোনো দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করা সেই সামরিক কর্মকর্তা হুমকির সুরে বলেছেন, ‘ইরানের ব্যাপারে সতর্ক থাকো। কোনো ভুল কোরো না।’ সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও প্রচ্ছন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে একপ্রকার হুমকিই দিয়েছেন ইরানের সেনা কর্মকর্তা ও ইরানিয়ান রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি। ইরানের মাটিতে হামলা করার সাহস যেন কেউ না দেখায়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। রাজধানী তেহরানে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইরানের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা কখনোই বহির্বিশ্বের কোনো দেশকে ইরানে ঢুকে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে দেব না। ইরানের ওপর যে আক্রমণ করবে, তাকেই প্রতিহত করা হবে। আক্...

পবিত্র কোরআনের অনুবাদক গিরিশচন্দ্রের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট, পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী। খোঁজ নিয়ে জানা যায়, মহাগ্রন্থ আল-কোরআনের প্রথম সার্থক বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন ১৮৩৪ সালের এপ্রিল অথবা মে মাসে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালের ১৫ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়। গিরিশচন্দ্র সেন ছিলেন একাধারে সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ। ব্রাহ্ম ধর্মপ্রচারক হিসেবে ‘ভাই’ খেতাবে ভূষিত হন তিনি। আবার আরবি ও ফার্সি ভাষায় জ্ঞান অর্জন ও কোরআন-হাদিসের প্রথম অনুবাদক হিসেবে লাভ করেন মৌলভি খেতাব। তিনি প্রায় সব ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছেন। মৃত্যুর পর গিরিশচন্দ্রের স্মৃতিবিজড়িত পাঁচদোনার বাড়িটি সংরক্ষণ হয়নি। উল্টো দখলে চলে গিয়েছিল তাঁর ভিটেবাড়ি। নিশ্চিহ্ন হতে চলেছিল তাঁর শেষকৃত্যের স্থানটিও। দেশের দূর-দূরান্ত থেকে লোকজন গিরিশচন্দ্রের বাড়ি দেখার জন্য ছুটে এসে হতাশ হন। ২০০৮ সালে তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কৌতূহলবশত বাড়িটি দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি ভারত সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাড়িটি সংস্কারে অনুদানের ব্যবস্থা করেন। পরে ভারতীয় সরকারের...

ক্যাসিনোর খলনায়করা এখন লাপাত্তা

রাজধানীর জমজমাট জুয়ার আড্ডাগুলো আপাতত বন্ধ। ক্যাসিনো ও ক্লাবগুলোর প্রধান গেটে ঝুলছে বড় বড় তালা। কোনো কোনোটি ভেতর থেকে বন্ধ থাকলেও দারোয়ান-পিয়ন ছাড়া সেখানে কেউ নেই। এসব আড্ডার নিয়ন্ত্রক যারা ছিলেন তারা এখন লাপাত্তা। পৃথক অভিযানে দু’টি ক্যাসিনো ও ক্লাবের সভাপতিকে গ্রেফতার করা হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে ১৪২ জনকে গ্রেফতার করা হয়। ওই রাতে ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানীস্থ গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব সদস্যরা। ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র্যাব সদস্যরা। এই ক্লাব ও ক্যাসিনোগুলোর মধ্যে ইয়ংমেন্সের সভাপতি খালেদ মাহমুদ ভূঁইয়া এবং কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বাকি ক্লাব ও ক্যাসিনোগুলো যারা পরিচালনা করে আসছিল তাদের কেউ গ্রেফতার হয়নি। গতকাল রাজধানীর দিলকুশা ও ফকিরাপুল এলাকায় ঘুরে দেখা যায় প্রায় সব ক্লাবের গেটেই তালা দেয়া অথবা ভেতর থেকে বন্ধ করা। ভেতরে কারো প্রবেশের অনুমতি নেই। ওয়ান্ডারার্...