Skip to main content

ক্যাসিনোর খলনায়করা এখন লাপাত্তা


রাজধানীর জমজমাট জুয়ার আড্ডাগুলো আপাতত বন্ধ। ক্যাসিনো ও ক্লাবগুলোর প্রধান গেটে ঝুলছে বড় বড় তালা। কোনো কোনোটি ভেতর থেকে বন্ধ থাকলেও দারোয়ান-পিয়ন ছাড়া সেখানে কেউ নেই। এসব আড্ডার নিয়ন্ত্রক যারা ছিলেন তারা এখন লাপাত্তা। পৃথক অভিযানে দু’টি ক্যাসিনো ও ক্লাবের সভাপতিকে গ্রেফতার করা হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে।
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে ১৪২ জনকে গ্রেফতার করা হয়। ওই রাতে ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানীস্থ গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব সদস্যরা। ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র্যাব সদস্যরা। এই ক্লাব ও ক্যাসিনোগুলোর মধ্যে ইয়ংমেন্সের সভাপতি খালেদ মাহমুদ ভূঁইয়া এবং কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বাকি ক্লাব ও ক্যাসিনোগুলো যারা পরিচালনা করে আসছিল তাদের কেউ গ্রেফতার হয়নি।
গতকাল রাজধানীর দিলকুশা ও ফকিরাপুল এলাকায় ঘুরে দেখা যায় প্রায় সব ক্লাবের গেটেই তালা দেয়া অথবা ভেতর থেকে বন্ধ করা। ভেতরে কারো প্রবেশের অনুমতি নেই। ওয়ান্ডারার্স ক্লাব, ইয়ংমেন্স ক্লাব, দিলকুশা ক্লাব, ওয়ারী ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, কলাবাগান ক্রীড়াচক্রসহ রাজধানীর ছোট বড় অনেক ক্লাবেই এখন তালা ঝুলছে। যেগুলোর বাইরে থেকে তালা খোলা রয়েছে; সেগুলোও ভেতর থেকে গেট বন্ধ। গতকাল ওয়ান্ডারার্স ক্লাবের সামনে গিয়ে দেখা যায় তার গেট বন্ধ। পাশেই ক্লাবের এক কর্মচারী ঘোরাফেরা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্লাব কর্মচারী বলেন, গেট খুলতে নিষেধ আছে। বাইরের কোনো লোকের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ওই কর্মচারী বলেন, এখন ক্লাবের কর্মকর্তারাও কেউ আসছেন না।
অপর এক ক্লাবের একজন পরিচালক বলেন, ক্লাবপাড়ায় জুয়ার আসর বসে এটা নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর এখানে জুয়ার আসর বসছে। কোনো কোনো ক্লাব অনুমতি নিয়েই এই জুয়া চালায়। কিন্তু হঠাৎ এমন কী ঘটল তা তারা বুঝতে পারছেন না! ওই কর্মকর্তা বলেন, যারা জুয়ার আসর চালায় না এমন ক্লাব পরিচালকরাও এখন আতঙ্কের মধ্যে আছেন। তিনি বলেন, ক্লাবপাড়ায়ই নয়; ঢাকার পাড়া-মহল্লার ক্লাবেও জুয়া চলে। আর প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর এই অনৈতিক কর্ম চলে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো দু’চারটিতে অভিযান চালিয়েছে; এর বাইরেও শত শত ক্লাব রয়েছে, যেখানে জুয়ার আসর বসছে। গতকাল বেশ কয়েকটি ক্লাবে খবর নিয়ে জানা গেছে, অভিযান শুরুর পর তারা জুয়ার সরঞ্জামাদি সরিয়ে ফেলেছেন। ওইসব ক্লাবে জুয়া চলত তার ছিটে ফোঁটা চিহ্নও নেই।
এ দিকে দু’টি ক্লাবের দু’জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও আরো অনেক ক্লাব রয়েছে যেখানে জুয়া পরিচালনার তথ্য প্রমাণের পরও তাদের শীর্ষ সারির কাউকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে নানা কানাঘুষা রয়েছে। ইতোমধ্যে অনেকেই গা ঢাকা দিয়েছেন। আবার অনেকে গ্রেফতার এড়িয়ে চলছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দু’জন কর্মকর্তা বলেছেন, যেসব ক্লাবের বিরুদ্ধে অভিযোগ মিলবে তার প্রতিটিতেই অভিযান চালানো হবে।নয়াদিগন্ত

Comments

Popular posts from this blog

সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রহঃ) ইসলামী ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র

সাইয়েদ আবুল আ'লা মওদুদী ছিলেন একজন মুসলিম গবেষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ ও দার্শনিক। তিনি দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। তিনি জামায়াতে ইসলামী নামে একটি ইসলামী রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম স্কলারদের মধ্যে একজন। তিনি ইতিহাসের দ্বিতীয় এবং সর্বশেষ ব্যক্তি যার গায়েবানা জানাজার নামাজ পবিত্র কাবাতে পড়া হয়। জন্ম :  মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী (রহ.) ২৫ সেপ্টেম্বর ১৯০৩ সালে ভারতের হায়দরাবাদ দাক্ষিণাত্যের শহর আওরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার বাবা মাওলানা আহমদ হাসান এর তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তাঁর পিতা ছিলেন চিশতি ধারার বংশধর। তাঁর পিতা ও মাতা উভয়ের পরিবার আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন।  শিক্ষা ও ক্যারিয়ার :  শৈশবে নয় বছর পর্যন্ত মওদূদীকে গৃহশিক্ষা দেওয়া হয়, তিনি তার পিতার হাতে এবং তার দ্বারা নিযুক্ত বিভিন্ন শিক্ষকের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। এই শিক্ষার মধ্যে ছিল আরবি, ফারসি, ইস...

ইরানের ওপর যে আক্রমণ করবে তাকেই প্রতিহত করা হবে

সৌদি আরবে মার্কিন সেনা পাঠানোর ঘোষণা আসার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি হুমকির সুরে বলেছে, ইরানের অভ্যন্তরে কোনো প্রকার হামলা তারা বরদাশত করবে না। আক্রমণকারী যেকোনো দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করা সেই সামরিক কর্মকর্তা হুমকির সুরে বলেছেন, ‘ইরানের ব্যাপারে সতর্ক থাকো। কোনো ভুল কোরো না।’ সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও প্রচ্ছন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে একপ্রকার হুমকিই দিয়েছেন ইরানের সেনা কর্মকর্তা ও ইরানিয়ান রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি। ইরানের মাটিতে হামলা করার সাহস যেন কেউ না দেখায়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। রাজধানী তেহরানে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইরানের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা কখনোই বহির্বিশ্বের কোনো দেশকে ইরানে ঢুকে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে দেব না। ইরানের ওপর যে আক্রমণ করবে, তাকেই প্রতিহত করা হবে। আক্...

পবিত্র কোরআনের অনুবাদক গিরিশচন্দ্রের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট, পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী। খোঁজ নিয়ে জানা যায়, মহাগ্রন্থ আল-কোরআনের প্রথম সার্থক বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন ১৮৩৪ সালের এপ্রিল অথবা মে মাসে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালের ১৫ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়। গিরিশচন্দ্র সেন ছিলেন একাধারে সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ। ব্রাহ্ম ধর্মপ্রচারক হিসেবে ‘ভাই’ খেতাবে ভূষিত হন তিনি। আবার আরবি ও ফার্সি ভাষায় জ্ঞান অর্জন ও কোরআন-হাদিসের প্রথম অনুবাদক হিসেবে লাভ করেন মৌলভি খেতাব। তিনি প্রায় সব ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছেন। মৃত্যুর পর গিরিশচন্দ্রের স্মৃতিবিজড়িত পাঁচদোনার বাড়িটি সংরক্ষণ হয়নি। উল্টো দখলে চলে গিয়েছিল তাঁর ভিটেবাড়ি। নিশ্চিহ্ন হতে চলেছিল তাঁর শেষকৃত্যের স্থানটিও। দেশের দূর-দূরান্ত থেকে লোকজন গিরিশচন্দ্রের বাড়ি দেখার জন্য ছুটে এসে হতাশ হন। ২০০৮ সালে তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কৌতূহলবশত বাড়িটি দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি ভারত সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাড়িটি সংস্কারে অনুদানের ব্যবস্থা করেন। পরে ভারতীয় সরকারের...