Skip to main content

পবিত্র কোরআনের অনুবাদক গিরিশচন্দ্রের মৃত্যুবার্ষিকী আজ


পবিত্র কোরআনের অনুবাদক গিরিশচন্দ্রের মৃত্যুবার্ষিকী আজ
আজ ১৫ আগস্ট, পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী।
খোঁজ নিয়ে জানা যায়, মহাগ্রন্থ আল-কোরআনের প্রথম সার্থক বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন ১৮৩৪ সালের এপ্রিল অথবা মে মাসে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালের ১৫ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়।
গিরিশচন্দ্র সেন ছিলেন একাধারে সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ। ব্রাহ্ম ধর্মপ্রচারক হিসেবে ‘ভাই’ খেতাবে ভূষিত হন তিনি। আবার আরবি ও ফার্সি ভাষায় জ্ঞান অর্জন ও কোরআন-হাদিসের প্রথম অনুবাদক হিসেবে লাভ করেন মৌলভি খেতাব। তিনি প্রায় সব ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছেন।
মৃত্যুর পর গিরিশচন্দ্রের স্মৃতিবিজড়িত পাঁচদোনার বাড়িটি সংরক্ষণ হয়নি। উল্টো দখলে চলে গিয়েছিল তাঁর ভিটেবাড়ি। নিশ্চিহ্ন হতে চলেছিল তাঁর শেষকৃত্যের স্থানটিও। দেশের দূর-দূরান্ত থেকে লোকজন গিরিশচন্দ্রের বাড়ি দেখার জন্য ছুটে এসে হতাশ হন।
২০০৮ সালে তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কৌতূহলবশত বাড়িটি দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি ভারত সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাড়িটি সংস্কারে অনুদানের ব্যবস্থা করেন। পরে ভারতীয় সরকারের আর্থিক অনুদানে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘ঐতিহ্য অন্বেষণ’ নামে বেসরকারি সংস্থা ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িটি সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের উদ্যোগ শুরু করে।
বাড়িটির মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মেরামত ও সংরক্ষণ করার জন্য এক কোটি ২০ লাখ টাকা অনুদান দেয় ভারত সরকার। গত বছরের ২৪ মে জেলা প্রশাসন ও ঐতিহ্য অন্বেষণের মধ্যে বাড়িটি সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে ও দিকনির্দেশনায় ঐতিহ্য অন্বেষণ ফেব্রুয়ারি মাস থেকে সংরক্ষণ কাজ শুরু করে।
ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান জানান, মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাই গিরিশচন্দ্রের বাড়ির মেরামত ও সংরক্ষণ করা হবে। বাড়িটিতে গিরিশচন্দ্রের জীবন ও গবেষণা নিয়ে জাদুঘর নির্মাণ করা হবে, যাতে গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত জিনিসপত্র ও লেখা বই স্থান পায়। আগামী তিন মাসের মধ্যে মূল রক্ষণাবেক্ষণ কাজ শেষ হবে।
ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনূর মিয়া জানান, দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে ভাই গিরিশচন্দ্র সেনের অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

ntv.online


Comments

Popular posts from this blog

সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রহঃ) ইসলামী ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র

সাইয়েদ আবুল আ'লা মওদুদী ছিলেন একজন মুসলিম গবেষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ ও দার্শনিক। তিনি দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। তিনি জামায়াতে ইসলামী নামে একটি ইসলামী রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম স্কলারদের মধ্যে একজন। তিনি ইতিহাসের দ্বিতীয় এবং সর্বশেষ ব্যক্তি যার গায়েবানা জানাজার নামাজ পবিত্র কাবাতে পড়া হয়। জন্ম :  মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী (রহ.) ২৫ সেপ্টেম্বর ১৯০৩ সালে ভারতের হায়দরাবাদ দাক্ষিণাত্যের শহর আওরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার বাবা মাওলানা আহমদ হাসান এর তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তাঁর পিতা ছিলেন চিশতি ধারার বংশধর। তাঁর পিতা ও মাতা উভয়ের পরিবার আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন।  শিক্ষা ও ক্যারিয়ার :  শৈশবে নয় বছর পর্যন্ত মওদূদীকে গৃহশিক্ষা দেওয়া হয়, তিনি তার পিতার হাতে এবং তার দ্বারা নিযুক্ত বিভিন্ন শিক্ষকের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। এই শিক্ষার মধ্যে ছিল আরবি, ফারসি, ইস...

ইরানের ওপর যে আক্রমণ করবে তাকেই প্রতিহত করা হবে

সৌদি আরবে মার্কিন সেনা পাঠানোর ঘোষণা আসার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি হুমকির সুরে বলেছে, ইরানের অভ্যন্তরে কোনো প্রকার হামলা তারা বরদাশত করবে না। আক্রমণকারী যেকোনো দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করা সেই সামরিক কর্মকর্তা হুমকির সুরে বলেছেন, ‘ইরানের ব্যাপারে সতর্ক থাকো। কোনো ভুল কোরো না।’ সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও প্রচ্ছন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে একপ্রকার হুমকিই দিয়েছেন ইরানের সেনা কর্মকর্তা ও ইরানিয়ান রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি। ইরানের মাটিতে হামলা করার সাহস যেন কেউ না দেখায়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। রাজধানী তেহরানে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইরানের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা কখনোই বহির্বিশ্বের কোনো দেশকে ইরানে ঢুকে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে দেব না। ইরানের ওপর যে আক্রমণ করবে, তাকেই প্রতিহত করা হবে। আক্...