আমরা যারা যুবক-যুবতী আছি, তারা কম বেশী ইচ্ছায় বা অনিচ্ছায় কিছু অনৈতিক খারাপ অভ্যাসের সাথে নিজেকে জড়িয়ে ফেলি মনের অজান্তে। যদিও শুরুর দিকে তা অনিয়মিত ভাবে হয়ে থাকে, কিন্তু অচেতন ভাবে এই খারাপ কাজ গুলো রীতিমত অভ্যাসে পরিণত হয়ে যায়।তা থেকে প্রত্যাবর্তন করার পরেও নিজেকে অপরাধী মনে হয়। সাধারণত আমরা এই কাজ গুলো থেকে প্রতিদিন দূরে থাকব বা আর কোন দিন করব না বলে পণ করি। কিন্তু ইউনিভারসাল থুরথ, আমরা আমাদের কথার উপর ঠিকে থাকতে পারি না। আমি আমাদের নিত্যদিনের খারপ অভ্যাস গুলো উল্লেখ করে কাউকে নতুনভাবে মোটিভেট করতে পক্ষে নই। কারণ আমরা "নিজেরাই যতেষ্ট আমাদের নিজেদের হিসাব দেয়ার জন্য"। তবে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমাদের সকল খারাপ কাজের মূল উপাদান হচ্ছে আমাদের নিজেদের চোখের দৃষ্টি। যা আমাদের সকল খারাপ কাজের ইন্ধনের যোগান নিশ্চিত করে। বিশেষ ভাবে আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং যেখান আমাদের বিপরীত লিঙ্গ মানুষের সাথে চলাফেরা হয়, সেখানেই আমরা আমাদের চোখের দৃষ্টিকে আমাদের আওতায় আনতে পারি না। আমরা হাজার চেষ্টা কর...